দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু চামারি আতাপাত্তুর দুর্দান্ত বোলিংয়ে হার এড়াতে পারেনি বাংলাদেশ নারী দল। প্রথম বলেই রাবেয়া লেগ বিফোর হন, পরের বলে এক রান নিতে গিয়ে রান আউট হন নাহিদা আক্তার।
তৃতীয় বলে সীমানায় ক্যাচ দেন নিগার সুলতানা জ্যোতি, আর চতুর্থ বলেই মারুফাকে এলবিডব্লিউ করে দেন আতাপাত্তু। শেষ দুই বলে ৯ রানের সমীকরণে বাংলাদেশ নিতে পারে মাত্র এক রান। ফলে ৭ রানের হারে শেষ হয় সেমিফাইনালের স্বপ্ন।
মুম্বাইয়ে টস জিতে আগে ব্যাট করে শ্রীলঙ্কা ৪৮ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে তোলে ২০২ রান। দলের হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন পেরেরা। বাংলাদেশের হয়ে স্বর্ণা আক্তার নেন ৩ উইকেট, খরচ করেন মাত্র ২৭ রান।
জবাবে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে বাংলাদেশ করতে পারে ১৯৫ রান। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় নিগার সুলতানার দল।
এমএস/