দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্যাংককে অনুষ্ঠিত সাউথ এশিয়ান বেসবল ও সফটবল ফেডারেশনের সাধারণ কাউন্সিলের দ্বিতীয় সভায় ২০২৬-২০২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সভাটি অনুষ্ঠিত হয় দি গ্র্যান্ড ফোর উইংস হোটেলে।
সাধারণ কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, সর্বসম্মতিক্রমে পাকিস্তানের সৈয়দ ফকর আলী শাহ সভাপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের ডা. অনুপম হোসেন নির্বাচিত হয়েছেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং নেপালের দিপক নুপেন সাধারণ সম্পাদক।
ডা. অনুপম হোসেন বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছাড়াও একজন স্বনামধন্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও ক্রীড়া গণমাধ্যম ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
বাংলাদেশ বেসবল ও সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আফজালুর রহমান ফেডারেশনের মেম্বার অ্যাট লার্জ এবং সহসভাপতি রফিক মিয়া চৌধুরী নির্বাহী পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।
এমএস/