দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

১৩তম নারী ওয়ানডে বিশ্বকাপ আজ মঙ্গলবার শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে ভারতের গৌহাটিতে মুখোমুখি হবে আয়োজক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে।
এবারের আসর হাইব্রিড মডেলে আয়োজন করা হচ্ছে। ভারত মূল আয়োজক হলেও পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে। অন্য ভেন্যুগুলো হলো গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই ও বিশাখাপত্তম।
আট দল অংশ নিচ্ছে এবারের আসরে—ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, পাকিস্তান ও বাংলাদেশ। স্বাগতিক ভারতসহ শীর্ষ ছয় দল সরাসরি খেলার যোগ্যতা পায়। বাছাইপর্ব পেরিয়ে বাংলাদেশ ও পাকিস্তান মূলপর্বে জায়গা করে নেয়।
লিগ পর্বসহ মোট ৩১টি ম্যাচ হবে বিশ্বকাপে। প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে খেলবে। শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। ২৬ অক্টোবর লিগ পর্ব শেষ হবে। প্রথম সেমিফাইনাল ২৯ অক্টোবর, দ্বিতীয়টি ৩০ অক্টোবর এবং ফাইনাল অনুষ্ঠিত হবে ২ নভেম্বর।
বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলছে। ২০২২ সালের আসরে প্রথমবার অংশ নিয়ে টাইগ্রেসরা পাকিস্তানের বিপক্ষে একমাত্র জয় পেয়েছিল। এবারও পাকিস্তানের বিপক্ষেই বিশ্বকাপ অভিযান শুরু করবে নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশের ম্যাচ সূচি (বিশ্বকাপ ২০২৫):
২ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান (কলম্বো) ৭ অক্টোবর: বাংলাদেশ বনাম ইংল্যান্ড (গৌহাটি) ১০ অক্টোবর: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড (গৌহাটি) ১৩ অক্টোবর: বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা (বিশাখাপত্তম) ১৬ অক্টোবর: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া (বিশাখাপত্তম) ২০ অক্টোবর: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা (নাভি মুম্বাই) ২৬ অক্টোবর: বাংলাদেশ বনাম ভারত (নাভি মুম্বাই)
এমএস/