দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়া কাপের ফাইনালে ভারত জিতলেও সবচেয়ে আলোচিত ঘটনা হলো ট্রফি বিতরণ ঘিরে নাটকীয়তা। ম্যাচ শেষের পর নির্ধারিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওঠেনি ভারতীয় দল। কারণ, তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়।
নাকভি আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও। ভারতীয় দলের এমন সিদ্ধান্তে তিনিও অনড় থাকেন। তার বক্তব্য, এসিসি প্রধান হিসেবে তিনিই ট্রফি দেবেন, নইলে পুরস্কার তুলে দেওয়া হবে না। শেষ পর্যন্ত অনুষ্ঠান ভেস্তে যায়।
ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ঘটনাটি বর্ণনা করতে গিয়ে বলেন, ‘ট্রফি নিয়ে পালিয়ে গেল ওরা’ এশিয়া কাপ ফাইনালের পর যে অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এ দেওয়া সাক্ষাৎকারে সেটিকে এভাবেই ব্যাখ্যা করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
তিনি বলেন, ড্রেসিংরুমে যাইনি। হঠাৎ দেখি তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। এরপরই একজন কর্মকর্তা ট্রফি নিয়ে চলে যান। তখন গ্যালারি থেকেও দুয়ো শোনা যাচ্ছিল।
এদিকে গুঞ্জন ওঠে, ভারতীয় সরকার বা বিসিসিআইয়ের নির্দেশে নাকি এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সূর্যকুমার তা প্রত্যাখ্যান করে বলেন, বোর্ড কিংবা সরকার কেউ আমাদের কিছু বলেনি। সিদ্ধান্ত আমরা খেলোয়াড়রাই নিয়েছি।
শেষ মুহূর্তে উপস্থাপনায় থাকা সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল ঘোষণা দেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিল জানিয়েছে, ভারত আজ ট্রফি গ্রহণ করবে না। তাই এখানেই অনুষ্ঠান শেষ।
এভাবে শিরোপা জয়ের পরও ভারতীয় ক্রিকেট দলের হাতে এখনও ট্রফি ওঠেনি।
/অ