দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুম্বাইয়ের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে এক দফা বৃষ্টির নাটক পেরিয়ে দুর্দান্ত ব্যাটিং প্রদর্শনী দেখাল ভারতীয় নারীরা। টস হেরে ব্যাটিংয়ে নেমে ওপেনারদের দারুণ সূচনা আর মিডল অর্ডারের কার্যকর ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৯৮ রানের বড় সংগ্রহ গড়েছে ভারত।
দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার—শেফালি ভার্মা ও স্মৃতি মান্দানা। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে প্রতিপক্ষ বোলারদের ওপর চাপ তৈরি করেন তারা। দুজনের জুটিতে আসে ১০৪ রান। মান্দানা ৫৮ বলে ৪৫ রান করে ফিরলেও শেফালি নিজের ব্যাটে তুলে নেন ইনিংসের সেরা ৮৭ রান, মাত্র ৭৮ বলে। সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছেও শেষ পর্যন্ত থামতে হয় তাকে।
ওপেনারদের পর মিডল অর্ডারে জেমিমা রদ্রিগেজ ও হারমানপ্রীত কর ভালো শুরু পেলেও বড় ইনিংস খেলতে পারেননি। তবে ইনিংসের শেষভাগে দীপ্তি শর্মা ও রিকা ঘোষের ঝড়ো ব্যাটিং ভারতকে এনে দেয় কাঙ্ক্ষিত ফিনিশিং। দীপ্তি খেলেছেন ৫৮ বলে ৫৮ রানের অপরাজিত ইনিংস, আর রিকা ২৪ বলে ঝড়ো ৩৪ রান করে দলকে প্রায় ৩০০ রানে পৌঁছে দেন।
বাংলাদেশ সময় বিকাল ৩টায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হয় প্রায় দুই ঘণ্টা। তবে অতিরিক্ত সময় নির্ধারিত থাকায় ম্যাচের দৈর্ঘ্য কমেনি।
ভারতের ২৯৮ রানের বড় সংগ্রহ এখন ফাইনালের রোমাঞ্চকে আরও বাড়িয়ে দিয়েছে। ম্যাচের বাকি অর্ধে দেখা যাবে, এই রান পাহাড় টপকাতে প্রতিপক্ষের ব্যাটাররা কতটা সক্ষম হন।
জে আই