দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

স্পেনে পঞ্চম বিভাগের ম্যাচে খেলতে নেমে জীবন হারালেন ১৯ বছর বয়সি গোলরক্ষক রাউল রামিরেস।
সোমবার (২৯ সেপ্টেম্বর) কান্তাব্রিয়া ফুটবল ফেডারেশন (আরএফসিএফ) গোলরক্ষক রাউল রামিরেসের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
গত শনিবার কলিন্দ্রেস ক্লাবের হয়ে রেভিলার দলের বিপক্ষে খেলতে নেমেছিলেন রামিরেস। ম্যাচ চলাকালীন তিনি মাথায় গুরুতর আঘাত পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন এবং পরে মৃত্যু নিশ্চিত হয়।
ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ভাগ্যবশত রামিরেসের আঘাতের ফলে তিনি জীবন হারিয়েছেন। পরিবারের ইচ্ছায় তার অঙ্গদান করা হয়েছে।
রামিরেসের কোচ রাফা দে পেনা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন, আজ আমাদের এমন খবর জানাতে হচ্ছে, যেটি আমরা কখনোই চাইনি।
রামিরেসের স্মৃতিতে তিন দিনের শোক ঘোষণা করেছে আরএফসিএফ। এছাড়া, আগামী সপ্তাহে সমস্ত ম্যাচে এক মিনিট নীরবতা পালন করা হবে।
জে আই