দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ৩৬ বছর বয়সী এই পেসার সিদ্ধান্তের কথা জানান।
ওকস লিখেছেন, ‘সেই মুহূর্তটি এসে গেছে। আমি মনে করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার এটাই সঠিক সময়।’
গত অ্যাশেজে ভারতের বিপক্ষে ওভাল টেস্টে কাঁধে চোট পান ওকস। সেই ম্যাচেই স্লিংয়ে হাত ঝুলিয়ে ব্যাট করতে নামার দৃশ্য এখনো ভক্তদের মনে গেঁথে আছে। চোটের কারণেই তার আন্তর্জাতিক ক্যারিয়ার থেমে গেল। এর আগে ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক রব কী জানিয়েছিলেন, ওকস আর তাদের পরিকল্পনায় নেই।
পরিবার ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ওকস বলেন, ‘আমার বাবা-মা, স্ত্রী অ্যামি, আর দুই মেয়ে লাইলা ও এভির ভালোবাসা, সমর্থন ও ত্যাগ ছাড়া কিছুই সম্ভব হতো না। ভক্তদের, বিশেষ করে বার্মি আর্মিকে ধন্যবাদ জানাই তাদের আবেগ ও বিশ্বাসের জন্য।’
২০১১ সালে অভিষেকের পর ইংল্যান্ডের হয়ে তিন সংস্করণ মিলিয়ে ২৭১ ম্যাচ খেলেছেন ওকস।
* টেস্ট: ৬২ ম্যাচে ১৯২ উইকেট, ব্যাটে এক সেঞ্চুরি ও ৫ হাফসেঞ্চুরি * ওডিআই: ১২২ ম্যাচে ১৭৩ উইকেট * টি-টোয়েন্টি: ৩৩ ম্যাচে ৩১ উইকেট * ব্যাট হাতে তিন সংস্করণে মোট রান: ৩,৭০৫
সাফল্য
* ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ জয় * ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয় * ২০২৩ অ্যাশেজে সিরিজ সেরা
ওকস জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও কাউন্টি ক্রিকেট ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন।
ওকস বলেন, ‘শৈশব থেকেই ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। গত ১৫ বছর ধরে দেশের প্রতিনিধিত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। দুটি বিশ্বকাপ জেতা আর অসাধারণ অ্যাশেজ সিরিজের অংশ হতে পারবো, তা কখনো ভাবিনি। পুরো যাত্রা উপভোগ করেছি, কোনো আক্ষেপ নেই।’
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেন, ‘স্লিংয়ে হাত ঝুলিয়ে টেস্টে দলের জয় নিশ্চিত করতে নামা তার নিবেদনই প্রমাণ করে, দেশকে কতটা ভালোবাসতো সে। মাঠে একজন যোদ্ধা, বাইরে ভদ্রলোক—ইংল্যান্ডের হয়ে তার অবদান আমাদের কাছে অবিস্মরণীয়।’
এমএস/