দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পার্থে দুই দিনের মধ্যেই হেরে গিয়েছিল ইংল্যান্ড। ব্রিসবেনে জো রুটের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে লড়াইয়ের আভাস মিললেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার সামনে টিকতে পারেনি বেন স্টোকসের দল। রোববার গ্যাবায় ৮ উইকেটের বড় জয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে যায় স্টিভ স্মিথের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া।
চতুর্থ দিনে মাত্র ৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ওভারেই জয় তুলে নেয় স্বাগতিকরা। অধিনায়ক স্মিথ মাত্র ৯ বলে ২৩ রান করে দ্রুত ম্যাচ শেষ করেন।
এর আগে তৃতীয় দিনে অস্ট্রেলিয়া ১৭৭ রানের লিড নেয়। জবাবে ইংল্যান্ড ৩৫ ওভারে ৬ উইকেটে ১৩৪ রানে দিন শেষ করেছিল। এদিন স্টোকস ও উইল জ্যাকস মাত্র ৪ রানে অপরাজিত ছিলেন।
চতুর্থ দিন শুরুতে দুজন ভালো প্রতিরোধ গড়েন। তবে ৯৬ রানের জুটি ভাঙেন মাইকেল নেসার। ৯২ বলে ৪১ রান করে আউট হন জ্যাকস। পরের ওভারেই স্টোকসকেও ক্যারির ক্যাচ বানান নেসার। অধিনায়কের ইনিংস থামে ১৫২ বলে ৫০ রানে।
পরে মাত্র ১৪ রান যোগ করতেই শেষ দুই উইকেট হারায় ইংল্যান্ড। নেসার ১৬.২ ওভারে ৪২ রান দিয়ে নেন ৫ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া মিচেল স্টার্ক দ্বিতীয় ইনিংসেও তুলে নেন ২ উইকেট। স্কট বোল্যান্ড নেন ২টি এবং ডগেট একটি উইকেট।
অস্ট্রেলিয়ার সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত দুই ওপেনার ফিরে গেলে বাকি কাজ সেরে দেন স্মিথ ও জ্যাক ওয়াদারাল্ড। স্মিথ ৯ বলে ২৩* এবং ওয়াদারাল্ড ২৩ বলে ১৭* রান করেন। ইংল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন অ্যাটকিনসন।
এমএস/