দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কোনো প্রভাব ফেলতে পারেনি রিয়াল মাদ্রিদের খেলায়। চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বে মঙ্গলবার কাজাখস্তানের নবীন দল কাইরাত আলমাতিকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউরোপের সেরা ক্লাবটি।
শুরুতে কিছুটা চাপে পড়লেও ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক।
শেষ দিকে বদলি হিসেবে নামা এদুয়ার্দো কামাভিঙ্গা ও ব্রাহিম দিয়াজও গোলের খাতা খুলে রিয়ালের বড় জয় নিশ্চিত করেন।
খেলার শুরুতেই চমক দেয় স্বাগতিক আলমাতি। মাত্র ১৩ সেকেন্ডেই রিয়ালের ডিফেন্স কাঁপিয়ে দেন দাস্তান সাতপায়েভ। গোলরক্ষক কোর্তোয়ার দৃঢ়তায় সে যাত্রা রক্ষা পায় দল। এরপর ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। দ্বিতীয়ার্ধে এমবাপ্পে-ভিনিসিয়ুসরা স্বাগতিকদের রক্ষণভাগ ভেঙে ফেলে সহজ জয় নিশ্চিত করে।
দিনের অন্য খেলায় ইতালির আতালান্তা ২-১ গোলে হারিয়েছে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে।
এমএস/