দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়াকাপে বাঁচা মরার ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি দুই দলের জন্যই অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে। অর্থাৎ এশিয়া কাপের ফাইনালে খেলতে হলে জিততেই হবে আজকের ম্যাচ।
বাঁ পাঁজরে চোট থাকায় আজকের ম্যাচেও নিয়মিত অধিনায়ক লিটন দাসকে পাচ্ছে না বাংলাদেশ। গতকাল ভারত ম্যাচের মতো এই ম্যাচেও অধিনায়কত্ব করবেন উইকেট কিপার জাকের আলী অনিক।
আজকের ম্যাচে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল। তবে পাকিস্তানের একাদশ রয়েছে অপরিবর্তিত।
বাংলাদেশ দল: সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী (অধিনায়ক), শামীম হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, মেহেদী হাসান, তানজিম হাসান, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান দল: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, হুসেইন তালাত, মোহাম্মদ নাওয়াজ, সালমান আগা (অধিনায়ক), ফাহিম আশরাফ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), শাহিন আফ্রিদি, হারিস রউফ ও আবরার আহমেদ।
এমএস/