দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতের বিপক্ষে হারের পর আজই আরেক গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের। দুবাইয়ে বৃহস্পতিবার এশিয়া কাপে বাংলাদেশ-পাকিস্তানের অঘোষিত সেমিফাইনাল। যারা জিতবে তারাই কাটবে শিরোপার মঞ্চের টিকিট। তাই আজকের ম্যাচে উত্তেজনার পারদ থাকবে চূড়ায়, এমনটাই ধারণা ক্রিকেটপ্রেমীদের।
২০২৫ এশিয়া কাপ টি-টোয়েন্টির সুপার ফোর পর্বে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে কোন দল ফেবারিট? সবমিলিয়ে পরিসংখ্যানে পাকিস্তান পরিষ্কার ব্যবধানে এগিয়ে আছে। টি-টোয়েন্টিতে দুই দল ২৫ বার মুখোমুখি হয়েছে। বাংলাদেশ জিতেছে মাত্র ৫ বার। বাকি ২০ বারই জয় পাকিস্তানের।
তবে সাম্প্রতিক পরিসংখ্যান টাইগারদের জন্য বেশ আশা জাগায়। পাকিস্তানের বিপক্ষে সবশেষ চার ম্যাচে দুটিতে জিতেছে লিটন দাসের দল। এশিয়া কাপের আগে ঘরের মাঠে এই পাকিস্তানকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। ফলে সবশেষ তিন ম্যাচের হিসেব করলে বাংলাদেশই এগিয়ে।
রাতের আকাশে যখন সাদা বল উড়বে, প্রতিটি শট, প্রতিটি ডেলিভারি হয়ে উঠবে একেকটি কবিতার চরণ। এখন দেখা যাক, মাঠের লড়াইয়ে কারা জেতে। বাংলাদেশ নাকি পাকিস্তান, কে হবে ফাইনালে ভারতের সঙ্গী? উত্তরটা জানা যাবে কয়েক ঘণ্টা পরই।
আরএ