• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • খেলা

পেনাল্টি বন্ধুকে দিয়ে মেসির উদারতা

স্পোর্টস ডেস্ক
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বার্সেলোনায় থাকা সময়ের মতো মেসির এমন উদার মুহূর্ত এখনো দেখা যায়। জোড়া গোল করার পর হ্যাটট্রিক করার সুযোগ পেয়েও সতীর্থদের গোল করার সুযোগ দেন লিওনেল মেসি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

সময় বদলেছে, তবে মেসির মানসিকতা অটুট। মেজর লিগ সকারে (এমএলএস) ডি.সি ইউনাইটেডের বিপক্ষে ইন্টার মায়ামির হয়ে জোড়া গোল করার পর আজ নিউইয়র্ক সিটি এফসিকে ৪-০ গোলে হারানোর ম্যাচেও তিনি একই উদারতা দেখান। পেনাল্টি পাওয়ার পরও সেটি বন্ধু লুইস সুয়ারেজকে শট নিতে দেন। ম্যাচে মেসি জোড়া গোলের পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন।

এভাবে মায়ামির হয়ে টানা তিন ম্যাচে অন্তত একটি করে গোল এবং একটি অ্যাসিস্ট করার ধারাবাহিকতা বজায় রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা। নিউইয়র্ক সিটির বিপক্ষে সহজ জয়ে ইন্টার মায়ামি প্লে-অফ নিশ্চিত করেছে। ইস্টার্ন কনফারেন্সে মায়ামি এখন তৃতীয় স্থানে, ৫৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার থেকে মাত্র ৫ পয়েন্ট কম। তবে ফিলাডেলফিয়ার দুই ম্যাচ বেশি খেলা হয়েছে, তাই ‘সাপোর্টার্স শিল্ড’ জয়ের লড়াইয়ে মায়ামিও টিকে আছে।

প্রতিপক্ষের মাঠ পরিস্থিতি সুবিধাজনক ছিল না। বৃষ্টিভেজা মাঠ মূলত নিউইয়র্ক মেটসের বেসবল স্টেডিয়াম। শুরুর দিকে মায়ামিকে কিছুটা ভুগতে হয়। সুযোগ পেলেও প্রথমার্ধে গোল করতে পারেনি নিউইয়র্ক; অন্তত তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ নষ্ট হয়েছে তাদের। ৪৩ মিনিটে মায়ামি গোলের খাতা খুলে দেয়। সার্জিও বুসকেটসের পাস ধরে মেসির নিখুঁত থ্রু পাসে বালতাসার রদ্রিগেজ ব্যবধান ১-০ করেন।

দ্বিতীয়ার্ধে আসে মেসির জাদু। ৭৪ মিনিটে সাবেক বার্সা সতীর্থ বুসকেটসের অসাধারণ থ্রু পাস ধরে প্রতিপক্ষের ডিফেন্ডারকে কাটিয়ে চিপ শটে গোল করেন। ৮৬ মিনিটে বক্সের ডান দিক থেকে বাঁ পায়ে দুর্দান্ত শটে জাল খুঁজে পান। এমএলএস-এ মেসির গোল এখন ২৩ ম্যাচে ২৪। লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি শীর্ষে, গোল্ডেন বুটের লড়াইয়ে তার থেকে দুই গোল কম রয়েছেন দুইয়ে থাকা এলএএফসির দ্যেনিস বুয়াঙ্গা। এর আগে লুইস সুয়ারেজ পেনাল্টি থেকে গোল করেন। নিউইয়র্কের বক্সে ডি পল ফাউলের কারণে পেনাল্টি পান মায়ামি, সেটি কাজে লাগিয়ে সুয়ারেজ জালে বল পাঠান। দলের কাছে ফেরার ম্যাচেই পেনাল্টি থেকে গোল পেলেন সুয়ারেজ, যিনি লিগস কাপ ফাইনালে সিয়াটলের বিপক্ষে হারের পর তিন ম্যাচ নিষিদ্ধ ছিলেন।

জে আই/ আরএ

  • মেসি
  • খেলা
এ সম্পর্কিত আরও খবর
আজ টিভিতে যা দেখবেন (২৫ মার্চ ২০২৬)
আজ টিভিতে যা দেখবেন (২৫ মার্চ ২০২৬)
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
তারাকান্দায় ক্রিকেট খেলায় বাধা দেয়ায় দোকানিকে পিটিয়ে হত্যা
আজ টিভিতে যে সব খেলা দেখবেন (২৪ মার্চ ২০২৬)
আজ টিভিতে যে সব খেলা দেখবেন (২৪ মার্চ ২০২৬)
টিভির পর্দায় খেলার সূচি
টিভির পর্দায় খেলার সূচি
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।