দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুবাইয়ে এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে মাত্র ১৩৫ রানে থামিয়েছে বাংলাদেশ। ফলে জয় পেতে টাইগারদের লক্ষ্য দাঁড়িয়েছে ১৩৬ রান।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান তোলে পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান আসে মোহাম্মদ হারিসের ব্যাট থেকে। শেষদিকে তাকে সঙ্গ দেন মোহাম্মদ নাওয়াজ (২৫)।
বাংলাদেশি বোলাররা শুরু থেকেই চাপ সৃষ্টি করেন। ইনিংসের শুরুতেই তাসকিন আহমেদ ফিরিয়ে দেন সাহিবজাদা ফারহানকে (৪)। এরপর সাইম আয়ুবও রানের খাতা খুলতে পারেননি শেখ মেহেদির বলে। ফখর জামান (১৩), সালমান আলি আগা (১৯) ও হুসেইন তালাত (৩) দ্রুত ফিরলে চাপে পড়ে পাকিস্তান।
মাঝপথে শাহিন আফ্রিদি ১৩ বলে ১৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন। বাংলাদেশের হয়ে সেরা বোলার তাসকিন আহমেদ ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন পেয়েছেন দুটি করে উইকেট।
এমএস/