দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে পরাজয় সত্ত্বেও দলের পারফরম্যান্স ও লড়াকু মানসিকতায় সন্তুষ্ট বাংলাদেশ দলের প্রধান কোচ টমাস ডুলি।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয় বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হারের পর এবারও পরাজিত হলো হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ডুলি বলেন, ‘ছেলেরা আজ মাঠে যেভাবে ফুটবল খেলেছে, তাতে আমি সন্তুষ্ট। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল ফুটবল খেলা এবং দেখানো যে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। যদিও আমরা জয় চেয়েছিলাম, কিন্তু বাস্তবতাও বুঝতে হবে যে আমরা কার বিপক্ষে খেলছি। লড়াইটা সহজ নয়, কিন্তু আজ আমরা সমান তালে লড়াই করেছি।’
মালয়েশিয়ার বিপক্ষে আগের ম্যাচের তুলনায় সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশকে ভিন্ন ও আক্রমণাত্মক মানসিকতায় খেলতে দেখা গেছে। ম্যাচের শুরু থেকেই আত্মবিশ্বাসী ফুটবল খেলেন হামজা-শমিতরা। তবে প্রথমার্ধের বিরতির পর কিছুটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিঙ্গাপুর। বাংলাদেশ গুছিয়ে ওঠার আগেই সেটপিস থেকে গোল করে এগিয়ে যায় তারা।
সিঙ্গাপুরের বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে প্রতিপক্ষের অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন ডুলি। তিনি বলেন, ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে অন্তত ৩৪ ধাপ এগিয়ে রয়েছে সিঙ্গাপুর।
ডুলি বলেন, ‘এই আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে পেরে আমরা সত্যিই আনন্দিত। কারণ এখানে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুরের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলার সুযোগ মিলছে, যারা সবাই ফিফা র্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।’
বড় দলগুলোর বিপক্ষে রাতারাতি সাফল্যের প্রত্যাশা না করে ভুল থেকে শিক্ষা নেওয়ার কথা জানান বাংলাদেশ কোচ। তিনি বলেন, ‘র্যাঙ্কিং তো আর এমনি এমনি নির্ধারিত হয় না, এর পেছনে বড় একটা মানদণ্ডের পার্থক্য থাকে। আমরা এখানে এসে রাতারাতি সবাইকে হারিয়ে শিরোপা নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছি না, বরং এই ম্যাচগুলোর মাধ্যমে নিজেদের ভুলগুলো খুঁজে বের করে তা থেকে শিক্ষা নিতে এসেছি।’
টানা দুই ম্যাচ হেরে আসিয়ান কাপের শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে বাংলাদেশ। তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মালয়েশিয়া। সমান তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর।
যে আই