দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এশিয়ান গেমসে আর খেলা হচ্ছে না নাজমুল হোসেন শান্তর। টানা চার দিন ধরে জ্বরে ভোগার পর পরীক্ষায় শরীরে ইনফেকশনের প্রমাণ পাওয়ায় তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
নাগোয়া পৌঁছানোর পর থেকেই জ্বরে ভুগছিলেন শান্ত। স্থানীয়ভাবে করা পরীক্ষায় তার শরীরে ইনফেকশনের প্রমাণ পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হয়েছেন বাংলাদেশ দলের এই ব্যাটার।
বাংলাদেশ দলের ফিজিওথেরাপিস্ট বায়েজিদুল ইসলাম খান বলেন, জাপানে অবতরণের পর থেকেই শান্ত জ্বরে ভুগছিলেন। এরই মধ্যে চার দিন হয়ে গেছে, কিন্তু জ্বর পুরোপুরি কমেনি। জ্বরের মাত্রা কম হলেও পরীক্ষায় শরীরে ইনফেকশনের প্রমাণ পাওয়া গেছে। তবে ইনফ্লুয়েঞ্জা ও কোভিড-১৯ পরীক্ষায় তিনি নেগেটিভ হয়েছেন।
তিনি আরও জানান, শান্ত স্বাভাবিকভাবেই বেশ দুর্বল হয়ে পড়েছেন। এশিয়ান গেমসে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলোর মধ্যে তার সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা নেই। তাই তাকে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ কারণে মঙ্গলবার ঢাকার উদ্দেশে নাগোয়া ছাড়বেন শান্ত। ফলে এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে আর মাঠে নামা হচ্ছে না এই ব্যাটারের।
এমএস/