দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে হতে যাওয়া আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় এই টুর্নামেন্টে ভারতের জায়গায় বাংলাদেশকে খেলার অনুমতি দিয়েছে ফিফা।
শনিবার (২২ আগস্ট) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সভায় বিষয়টি নিশ্চিত করেছে।
আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়াতে ফিফা আসিয়ান টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে ভারতের খেলার কথা ছিল। ভারত সেপ্টেম্বর উইন্ডোতে ব্রাজিলের বিপক্ষে খেলবে। তাই তারা নাম প্রত্যাহার করে।
এরপরই সুযোগ আসে বাংলাদেশের। ফিফা বাফুফের কাছে জানতে চায়, আগ্রহ আছে কি না। গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে সম্মত দেয়। এবার ফিফার আনুষ্ঠানিক সম্মতি এলো।
এবারের আসিয়ান কাপে ভারত ছিল 'এ' গ্রুপে। তাদের পরিবর্তে সুযোগ পাওয়া বাংলাদেশের 'এ' গ্রুপেই থাকার কথা। এই গ্রুপে অন্য প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।
কেএম