দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চা পান করার অভ্যাস কমবেশি সবার মধ্যেই আছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত, একের পর এক চলতেই থাকে। শুধু যে চা তা কিন্তু নয়, চায়ের সঙ্গে আবার টা না হলেও জমে না।
চায়ের সঙ্গে এই টা বলতে অন্য কোনো খাবারের সহযোগকে বোঝায়। যেমন- বিস্কুট, মুড়ি, নিমকি, চানাচুর ও আরও অনেক কিছু। তবে যেকোনো খাবারই কি চায়ের সঙ্গে খাওয়া যায়?
বিশেষজ্ঞদের মতে, চায়ের সঙ্গে সবকিছু সঙ্গী হতে পারে না। বরং শারীরিক বিভিন্ন সমস্যার কারণ পারে। তাই এখনই জেনে নিন চায়ের সঙ্গে কী কী খাওয়া যাবে না-
চায়ের সঙ্গে কেক কিংবা ডোনাটের মতো চিনিযুক্ত খাবার খেলে, রক্তে শর্করার পরিমাণ হঠাৎ বেড়ে যায়। এর ফলে শরীর ক্লান্ত লাগে।
চায়ের সঙ্গে পটেটো চিপস, সল্টেড বাদাম কিংবা চানাচুরের মতো খাবার খেলে শরীরে সোডিয়ামের পরিমাণ বৃদ্ধি পায়। চায়েও সোডিয়াম থাকে। ফলে এর সঙ্গে এসব খাবার খেলে পেট ফাঁপে, শরীরে পানির পরিমাণ কমে ও রক্তচাপ বেড়ে যায়।
চায়ের সঙ্গে মসলাদার খাবার খেলে হজমের সমস্যা হয়। এতে অনেকের বুকে জ্বালাপোড়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়।
চায়ে লেবুর রসে যেমন কোনো সমস্যা নেই। একইভাবে মাল্টা, কমলা বা সাইট্রাস–জাতীয় অন্যান্য ফলের রসও চায়ের সঙ্গে চলতে পারে। তবে দুধ চা বা লাল চায়ের পাশাপাশি এসব ফল খেলে অ্যাসিডিটি বাড়ে। এতে পেটে অস্বস্তি লাগে এবং গ্যাস্ট্রিকের সমস্যা বাড়তে পারে।
চায়ের পাশাপাশি গরু বা খাসির মতো লাল মাংস দিয়ে তৈরি কোনো খাবার খাওয়া যাবে না। এতে বদহজম হতে পারে। চায়ে থাকা ট্যানিন নামের যৌগ লাল মাংসের প্রোটিনের সঙ্গে সহজে বিক্রিয়া ঘটায়। এর কারণে পেটে গোলমাল শুরু হতে পারে।
ক্রিমসমৃদ্ধ খাবার, যেমন চিজ কেক কিংবা আইসক্রিমের স্বাদ মুখে লেগে থাকার মতো। তবে এসবের সঙ্গে চায়ের স্বাদ একেবারেই ভালো লাগবে না। বরং চায়ের সঙ্গে বেশি মাত্রায় ফ্যাটসমৃদ্ধ এসব খাবার খেলে পেট ভারী ভারী মনে হবে। আবার গ্যাস্ট্রিকের সমস্যাও বাড়বে।
ফ্রেঞ্চ ফ্রাই বা ফ্রায়েড চিকেনের মতো খাবার চায়ের সঙ্গে খেয়ে থাকেন। আর এগুলো খাওয়ার পর, আপনার আলসেমি লাগতে পারে। অথবা দুর্বল বোধ করতে পারেন। কারণ, এসব খাবারে চর্বির পরিমাণ বেশি থাকে। যার ফলে হজমে সমস্যা দেখা দিতে পারে।
এতকিছু খাওয়া যাবে না জেনে নিশ্চয়ই ভাবছেন, চায়ের সঙ্গে তাহলে কী খাবেন? এর সমাধানও রয়েছে।
আপনি চায়ের সঙ্গে খেতে পারেন চিড়া, মুড়ি, বাদাম, বাকরখানি, বিস্কুট, বিশেষ করে হোল গ্রেইন ক্র্যাকার্স। এতে চায়ের সঙ্গে টায়ের পাশাপাশি আপনি পাবেন সুষম পুষ্টির জোগান। আর এতে চা খাওয়ার তৃপ্তিও পাবেন ষোলো আনা।
এস