• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

ইমরান খানের দৃঢ় অবস্থান: বন্দিদের মুক্তি ও বিচার বিভাগীয় কমিশন গঠনে আপস নয়

দেশ টিভি ডেস্ক
  ৩১ ডিসেম্বর ২০২৪, ১৩:১২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

আদিয়াল জেলে বন্দি অবস্থায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। ডন পত্রিকার এক প্রতিবেদন অনুযায়ী, বন্দিদের মুক্তি এবং বিচার বিভাগীয় কমিশন গঠনের দাবিতে তার দল কোনো আপস করবে না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এই বৈঠকের বিষয়টি মজলিস-ই-ওয়াহদাত-মুসলিমিনের (এমডব্লিউএম) নেতা সিনেটর আল্লামা নাসির আব্বাস ইসলামাবাদে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিশ্চিত করেছেন।

এক্স (টুইটার) পোস্টে, ইমরান খান পিটিআই-এর আলোচনা কমিটির প্রচেষ্টার প্রশংসা করে বলেছেন, আলোচনা অর্থবহ করতে তিনি তার মনোনীত দলের সঙ্গে বিষয়গুলি নিয়ে স্পষ্ট বোঝাপড়া করেছেন। যদিও তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইমরানের সরাসরি প্রবেশাধিকার নেই।

ডনের প্রতিবেদন অনুযায়ী, বন্দিদের মুক্তি এবং বিচার বিভাগীয় তদন্তের দাবি মানলে পিটিআই তাদের অসহযোগ আন্দোলন স্থগিত রাখবে। কিন্তু ৯ মে এবং ২৬ নভেম্বরের ঘটনার তদন্তের দাবিকে সরকার এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান।

সামরিক আদালতের সিদ্ধান্ত ‘অসাংবিধানিক’ বলে প্রত্যাখ্যান করে ইমরান খান বলেছেন, এসব সিদ্ধান্ত পাকিস্তানের আন্তর্জাতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করছে এবং দেশকে অর্থনৈতিক অবরোধের দিকে ঠেলে দিতে পারে।

আইনের শাসন না থাকলে বিনিয়োগ আসবে না বলে উল্লেখ করে তিনি বলেন, বিনিয়োগ ছাড়া দেশের উন্নতি অসম্ভব।

এমডব্লিউএম নেতা আল্লামা নাসির আব্বাস বলেছেন, সরকারের সঙ্গে আলোচনার সফলতা দেশের জন্য কল্যাণকর হবে, কারণ পাকিস্তান ভাবমূর্তি সংকটে রয়েছে।

ইমরান খানের মুক্তি অপরিহার্য বলে মন্তব্য করে আল্লামা নাসির আব্বাস সরকারের সমালোচনা করে বলেন, ইমরান খানের মুক্তির পর জনগণের উষ্ণ অভ্যর্থনায় পিএমএল-এন নেতারা ‘আতঙ্কিত’।

ডন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, আলোচনা এগোতে হলে সরকারকে পাঞ্জাবে পিটিআইকে কিছুটা ছাড় দিতে হবে। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি কেন্দ্রীয় সরকার নয়, বরং 'ক্ষমতাবান মহল' দিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, পাকিস্তানের শাসকরা জনগণের কথা না শুনে পশ্চিমা শক্তিদের কথা শোনেন। পিটিআই প্রধানের সঙ্গে সাক্ষাৎ অধিকাংশ পাকিস্তানির অনুভূতিকে শান্ত করবে।

এদিকে, জাতীয় পরিষদে সরকার ও পিটিআই-এর মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। এআরওয়াই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই সরকারের কাছে দাবির তালিকা চেয়েছে।

জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৈঠকে সরকার ও পিটিআই-এর প্রতিনিধিরা অংশ নেন। এই বৈঠকে খাইবার পাখতুনখোয়া'র মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর বৈঠকে ব্যস্ত থাকায় উপস্থিত থাকতে পারেননি। পিটিআই ও কেন্দ্রীয় সরকারের মধ্যে পরবর্তী দফার আলোচনা ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

  • পাকিস্তান
  • ইমরান খান
এ সম্পর্কিত আরও খবর
পাকিস্তানে ছাত্রীদের স্কুলে হামলায় জাতিসংঘের উদ্বেগ
পাকিস্তানে ছাত্রীদের স্কুলে হামলায় জাতিসংঘের উদ্বেগ
৩০০ মিলিয়ন ডলারের ভাসমান সৌর প্রকল্প বাতিল করল পাকিস্তান
৩০০ মিলিয়ন ডলারের ভাসমান সৌর প্রকল্প বাতিল করল পাকিস্তান
পাকিস্তানে ‘গুরুত্বপূর্ণ কাজ’ ছাড়া ইন্টারনেট ব্যবহার না করার আহ্বান
পাকিস্তানে ‘গুরুত্বপূর্ণ কাজ’ ছাড়া ইন্টারনেট ব্যবহার না করার আহ্বান
এবার প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানি যুবক
এবার প্রেমের টানে খাগড়াছড়িতে পাকিস্তানি যুবক
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।