• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

পাকিস্তানে ছাত্রীদের স্কুলে হামলায় জাতিসংঘের উদ্বেগ

দেশ টিভি ডেস্ক
  ২৬ ডিসেম্বর ২০২৪, ১৪:৫১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

পাকিস্তানে ছাত্রীদের স্কুলে জঙ্গি হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধিরা। মেয়েদের নিরাপদ শিক্ষার অধিকার রক্ষায় সরকারকে জোরালো পদক্ষেপ নিতেও তারা অনুরোধ জানিয়েছেন। একইসঙ্গে, মানবাধিকার কর্মী ইদ্রিস খট্টকের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বলপূর্বক গুম বিষয়ক বিশেষ প্রতিনিধিরা। জাতিসংঘের শিক্ষার অধিকার বিষয়ক বিশেষ প্রতিনিধি ফরিদা শহীদ, নারী ও বালিকাদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ প্রতিনিধি রিম আলসালেম এবং নারী ও বালিকাদের বৈষম্য বিষয়ক ওয়ার্কিং গ্রুপের চেয়ার-প্রতিনিধি লরা ন্যিরিঙ্কিন্দি পাকিস্তান সরকারকে লেখা এক চিঠিতে এ উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, ‘মেয়েদের শিক্ষার বিরোধী সংগঠনগুলোর দ্বারা ছাত্রীদের স্কুলে চলমান সন্ত্রাসী হামলায় আমরা উদ্বিগ্ন। সকল স্কুল হামলাই নিন্দনীয়, কিন্তু ছাত্রীদের স্কুলগুলোতে লক্ষ্য করে হামলা করা মেয়েদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখে এবং সমাজে বৈষম্য ও অসমতা স্থায়ী করে।’ প্রতিনিধিরা ওয়াজিরিস্তানে ছাত্রীদের স্কুলগুলোর সুরক্ষার জন্য নেওয়া পদক্ষেপ এবং তদন্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, পাকিস্তানে ছেলেদের তুলনায় মেয়েদের স্কুলে ভর্তির হার কম, স্কুলে থাকার সম্ভাবনা কম এবং স্কুলে গেলেও শেখার ফলাফল অর্জনের সম্ভাবনা কম। গ্রামীণ এলাকার মেয়েরা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে খারাপ ফলাফলের শিকার এবং দারিদ্র্য, সামাজিক-সাংস্কৃতিক রীতিনীতির মতো বিভিন্ন কারণে তাদের শিক্ষা সম্পন্ন করতে বাধাগ্রস্ত হয়। বিশেষজ্ঞরা উত্তর ও দক্ষিণ ওয়াজিরিস্তান এবং বেলুচিস্তানের কালাত বিভাগের সুরাব জেলায় বেসরকারি ছাত্রীদের স্কুলে অজ্ঞাত বন্দুকধারীদের বিস্ফোরক হামলার উল্লেখ করেছেন। ইদ্রিস খট্টকের মুক্তির দাবি অন্যদিকে, মানবাধিকার কর্মী ইদ্রিস খট্টকের অবিলম্বে এবং নিঃশর্ত মুক্তির আহ্বান জানিয়েছেন জাতিসংঘের বলপূর্বক গুম বিষয়ক বিশেষ প্রতিনিধিরা। সোমবার জেনেভায় প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বিশেষজ্ঞরা বলেছেন, ‘জনাব খট্টকের স্বাধীনতা বঞ্চনার ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন। মনে হচ্ছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে বলপূর্বক গুম এবং জাতিগত সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা নথিভুক্ত ও প্রতিবেদন করার মতো মানবাধিকার কাজের প্রতিশোধ হিসেবে তাকে আটক করা হয়েছে।’ বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা জনাব খট্টকের মামলার বিষয়ে পাকিস্তান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। ২০১৯ সালের নভেম্বরে তাকে সামরিক হেফাজতে নেওয়ার পর থেকে তাকে নানাভাবে নির্যাতন করা হয়েছে। ২০২১ সালে একটি সামরিক আদালতের বিচারে তাকে ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা জনাব খট্টকের ওপর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত এবং দোষীদের বিচারের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন, বিশেষ করে যারা কমান্ড লেভেলে ছিলেন। তারা সুপ্রিম কোর্টের সেই রুলিং মেনে চলার জন্য সরকারকে আহ্বান জানিয়েছেন যেখানে এই ধরনের বিচারকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।