দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে ইতালির রোমে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে দিবসটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকালে মান্যবর রাষ্ট্রদূত জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। এরপর মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়।
আলোচনা পর্বে রাষ্ট্রদূতসহ উপস্থিত প্রবাসী নেতৃবৃন্দ, সাংবাদিক ও তরুণ প্রজন্মের প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা মহান মুক্তিযুদ্ধের তাৎপর্য, স্বাধীনতার মূল্য এবং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ভূমিকা নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রবাসী শিশু-কিশোরদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শকদের মনোযোগ কাড়ে।
অনুষ্ঠানে ইতালিতে বসবাসরত বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি বিজয় দিবসের আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।
এমএস/