দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রবাসীদের পোস্টাল ভোট বিষয়ক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিএনপির আন্তর্জাতিক সম্পাদক আহমেদ মুকিবের দিকনির্দেশনায় রিয়াদের বাথা এলাকার বাংলাদেশি মার্কেটে বন্ধন ট্রাভেলস অফিসে এ সেমিনার আয়োজন করা হয়।
সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজির সভাপতিত্বে এবং সাবেক প্রচার সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বাঞ্চল বিএনপির সহ-সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন।
প্রধান বক্তা ছিলেন পূর্বাঞ্চল বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন- আলমগীর কবির, শরিফ ব্যাপারী, হারুন হাওলাদার, ওমর ফারুক, ইউনুস মিজি, মো. মাসুদ, আকতার হোসেনসহ পূর্বঞ্চল বিএনপির নেতাকর্মীরা।
এসময় বক্তারা পোস্টাল ভোটিং অ্যাপের মাধ্যমে কীভাবে ভোট প্রদান করতে এ বিষয়ে বক্তব্য দেন।
এবি/