দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যালটে ভোট দেওয়ার পর কোনো প্রবাসী যদি ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভোটের ছবি বা তথ্য আপলোড করেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে—এমন সতর্কবার্তা দিয়েছেন এনএসআই কর্মকর্তা ও জেদ্দা কনস্যুলেটের কাউন্সিলার এ এস এম সায়েম।
রোববার (১৪ ডিসেম্বর) পবিত্র মক্কায় সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের পোস্টাল ভোট প্রদান বিষয়ে স্বচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাটিতে স্থানীয় প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি জানান, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিলসহ কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।
এ এস এম সায়েম আরও জানান, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধনের সুযোগ পাবেন। প্রবাসীরা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপসের মাধ্যমে ভোট দিতে পারবেন। যেসব প্রবাসীর বৈধ এনআইডি কার্ড রয়েছে এবং সৌদি আরবে নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর আছে, তারা এই অ্যাপস ব্যবহার করে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রবাসী ভোটারদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোটের গোপনীয়তা রক্ষা করা প্রত্যেক ভোটারের সাংবিধানিক দায়িত্ব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আবু কালাম আজাদ, জহির আহমেদ, রফিকুল ইসলামসহ মক্কা কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ।
এবি/