দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ভালুকা উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং মৃত লাশে আগুন দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ১৯ ডিসেম্বর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এ বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “ভালুকায় ইসলাম ধর্ম অবমাননা এবং হযরত মুহাম্মাদ (সা.)-কে কটূক্তির অভিযোগে দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা এবং পরে লাশে আগুন দেওয়ার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “এই হত্যাকাণ্ড কোনোভাবেই বাংলাদেশের আইন দ্বারা সমর্থিত নয়। ইসলাম কখনো বিচারবহির্ভূত হত্যা, গণপিটুনি বা সহিংসতা অনুমোদন দেয় না। অভিযোগ থাকলে তা আদালতের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে।”
মিয়া গোলাম পরওয়ার সরকারকে আহ্বান জানিয়েছেন, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে শাস্তি দিতে। তিনি বলেন, “জামায়াতে ইসলামী সব সময় ধর্মীয় সহনশীলতা, মানবিক মূল্যবোধ ও আইনের শাসনের পক্ষে রয়েছে এবং ভবিষ্যতেও এ অবস্থান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
এমএস/