দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ব্লু প্রিন্টের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে ‘উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা’ করা হচ্ছে বলে মনে করেন তিনি।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বিএনপি ওসমান হাদিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা জানায় উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এই ঘটনাটিকে কেন্দ্র করে দেশে মব, হামলা, ভাঙচুর এগুলো একটা ব্লু প্রিন্টের অংশ বলেই আমরা মনে করি।’
এসব কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশে ‘উগ্রবাদকে প্রতিষ্ঠার চেষ্টা’ করা হচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ‘তবে বাংলাদেশে জোর করে চাপিয়ে, মব সৃষ্টি করে কিছু করা যাবে না। কারণ বাংলাদেশের উদার সংস্কৃতিতে এটা সম্ভব না।’
এসব সহিংসতাকে ‘নির্বাচন ঠেকানোর অপচেষ্টা’ বলেও বিএনপি মনে করছে বলে জানান মির্জা ফখরুল।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর বৃহস্পতিবার রাতে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটে। এ সময় প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয় ব্যাপক ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়।
এবি/