দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একা হয়ে পড়েছে। তিনি সোমবার কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসন থেকে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এ মন্তব্য করেন।
সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘এই নির্বাচনের তিনটি বৈশিষ্ট্য লক্ষ্য করা যাচ্ছে। এক, আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশগ্রহণ করছে না। দুই, বিএনপি একা হয়ে পড়েছে। তিন, রাইটিস্ট বা ঐক্যবদ্ধ দলসমূহ এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের পক্ষের সবাই একত্রিত হয়েছে। এটি আগে কখনো ঘটেনি। একদিকে দু-একটি দল, অন্যদিকে পুরো বাংলাদেশ একত্র—একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।’
তিনি আরও বলেন, যারা বলেছিল নির্বাচন হবে না, সেই ষড়যন্ত্র আজ প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন অংশগ্রহণমূলক ও সুষ্ঠু হবে এবং জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে। এছাড়া তিনি বলেন, নির্বাচনের সময় নির্বাচন কমিশন, পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা পালন করবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলার আমির মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা আমির মুহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি বেলাল হোসাইন, পৌর আমির মাওলানা ইব্রাহীম, সাবেক উপজেলা আমির আক্তারুজ্জামানসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতা এবং ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।
এমএস/