• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

নির্বাচনে অংশ নেবেন না মাহফুজ আলম

দেশ টিভি ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০২৫, ১৮:০০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন না সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (২৯ ডিসেম্বর) তিনি বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মাহফুজ আলম বলেন, ‘আমি শুরু থেকেই বলে আসছি যে, নির্বাচন করবো না। এ কারণেই আমি সরকার থেকে নিজে সরে যেতে চাইনি। তবে সরকার মনে করেছে, ছাত্র প্রতিনিধিরা থাকলে নির্বাচনের সময় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। সে কারণেই আমি সরে গেছি। কিন্তু নির্বাচন করবো না, এই সিদ্ধান্ত আমার আগেই নেওয়া ছিল।’

লক্ষ্মীপুর-১ আসনে মাহফুজ আলমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। ওই আসনে তার ভাই ও জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম আগেই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ বিষয়ে মাহফুজ আলম বলেন, ‘তিনি এনসিপির নেতা। নিজের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন করবেন। এতে আমার বলার কিছু নেই।’

এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে ‘আমার রাজনৈতিক অবস্থান’ শিরোনামে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম লেখেন, নাগরিক কমিটি ও এনসিপি জুলাই আন্দোলনের সম্মুখসারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে তার জুলাই সহযোদ্ধারা থাকায় গত দেড় বছর ধরে তিনি পরামর্শ, নির্দেশনা ও নীতিগত সহযোগিতা দিয়ে আসছেন।

পোস্টে তিনি বলেন, নতুন রাজনৈতিক-অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন ও দায়বদ্ধ সমাজ গঠনের কথা তিনি ধারাবাহিকভাবে বলে এসেছেন। এসব বিষয় তার জুলাই সহযোদ্ধারাও এনসিপি ও নাগরিক কমিটি থেকে তুলে ধরেছেন। তবে এনসিপিকে একটি বড় জুলাই আম্ব্রেলা হিসেবে স্বতন্ত্রভাবে দাঁড় করানোর চেষ্টা করলেও নানা কারণে তা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

নব্য হাদিপ্রেমী হয়ে সংসদে যাওয়ার বাসনা পূর্ণ হতে দেব না: জাবের

ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা

মাহফুজ আলম আরও বলেন, বিদ্যমান বাস্তবতায় জুলাই সহযোদ্ধাদের প্রতি তার সম্মান ও বন্ধুত্ব অটুট থাকবে, তবে তিনি এনসিপির অংশ হচ্ছেন না। জামায়াত-এনসিপি জোট থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়নি—এটি সত্য নয় বলেও উল্লেখ করেন তিনি। তবে ঢাকার কোনো আসন থেকে জোটের প্রার্থী হওয়ার চেয়ে নিজের দীর্ঘদিনের রাজনৈতিক অবস্থান ধরে রাখাকে তিনি বেশি গুরুত্বপূর্ণ মনে করেন।

পোস্টে মাহফুজ আলম বলেন, ইতিহাসের এই পর্যায়ে বাংলাদেশ একটি শীতল যুদ্ধের ভেতর দিয়ে যাচ্ছে। এ অবস্থায় কোনো পক্ষ না নিয়ে নিজস্ব বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। তিনি আশা প্রকাশ করেন, বিকল্প ও মধ্যপন্থি তরুণ ও জুলাই শক্তির সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। ভবিষ্যতেও রাজনৈতিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক সব উপায়ে নিজের অবস্থান বজায় রাখার কথা জানান তিনি।

এমএস/

  • মাহফুজ আলম
এ সম্পর্কিত আরও খবর
সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদের তথ্য প্রকাশ
সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের সম্পদের তথ্য প্রকাশ
‘জামায়াত ও আ.লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’
‘জামায়াত ও আ.লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’
শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম
শেষ চার মাস মন্ত্রণালয়ে আমাকে কাজ করতে দেওয়া হয়নি: মাহফুজ আলম
নতুন রাজনৈতিক শক্তি তৈরির ইঙ্গিত মাহফুজের
নতুন রাজনৈতিক শক্তি তৈরির ইঙ্গিত মাহফুজের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।