দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমীর অধ্যাপক মো. জসিম উদ্দিনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সোমবার ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক নীতিমালা রক্ষার স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমএস/