• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • রাজনীতি

প্রতিষ্ঠার পর প্রথম জকসু নির্বাচন কাল, প্রস্তুত ভোটকেন্দ্র

দেশ টিভি ডেস্ক
  ২৯ ডিসেম্বর ২০২৫, ২২:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল মঙ্গলবার। বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর এই প্রথম জকসু নির্বাচন হওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও প্রার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভোটগ্রহণ শুরু হবে সকাল ৯টায় এবং চলবে বিকেল ৩টা পর্যন্ত। মঙ্গলবার সকালে ভোট শুরুর আগে ভোটকেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হবে। ভোট শেষে ডিজিটাল ওএমআর মেশিনে ভোট গণনা করা হবে।

সরেজমিনে দেখা গেছে, নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ক্যাম্পাস ও আশপাশের এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রার্থীরা নির্বাচনী ইশতেহারে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তুলে ধরে সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরাও অতীত ও বর্তমান ভূমিকার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের কথা জানাচ্ছেন।

আইন ও ভূমি প্রশাসন বিভাগের শিক্ষার্থী রজব আল ফাহিম বলেন, ‘জকসু নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচন নয়, এখান থেকেই ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরি হতে পারে। আমরা এমন নেতৃত্ব চাই যারা শিক্ষার্থীদের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে।’

ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী এ কে এম রাকিব বলেন, ‘এই নির্বাচনের জন্য আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি। আশা করছি উৎসবমুখর পরিবেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে।’

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছে। জকসুতেও তারা আমাদের ওপর আস্থা রাখবে বলে আশা করছি।’

ছাত্রশক্তি সমর্থিত ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী কিশোয়ার সাম্য বলেন, ‘নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আমাদের প্রশ্ন আছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে, আপনারা জুলুমের বিরুদ্ধে ভোট দিন।’

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত প্রাথমিক তালিকা অনুযায়ী, বিভিন্ন সম্পাদকীয় পদ ও সদস্য মিলিয়ে মূল সংসদে ৫৭ জন প্রার্থী এবং ছাত্রী হল সংসদে বিভিন্ন পদের বিপরীতে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নিরাপত্তা প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, ‘নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। ক্যাম্পাসের আশপাশে বিশেষ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে।’

আরও পড়ুন

জামায়াত আমিরের সম্পদ দেড় কোটি টাকা, রয়েছে ১০ ভরি স্বর্ণ

মনোনয়নপত্র জমা দিলেন ডা. তাসনিম জারা

‘দুর্নীতি-চাঁদাবাজি ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের জোট’

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ বলেন, ‘নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষক ও কর্মকর্তাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। আশা করি সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে।’

উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘কোনো ষড়যন্ত্রই জকসু নির্বাচনকে বানচাল করতে পারবে না। অত্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী।’

এমএস/

  • জকসু
এ সম্পর্কিত আরও খবর
সারাদেশে সংঘটিত ধর্ষণ-সহিংসতার বিচারের দাবিতে জকসুর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সারাদেশে সংঘটিত ধর্ষণ-সহিংসতার বিচারের দাবিতে জকসুর বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
জকসুর প্রথম সভায় যে সব বিষয় আলোচনা হলো
জকসুর প্রথম সভায় যে সব বিষয় আলোচনা হলো
জবি শিবিরের নেতৃত্বে জকসুর ভিপি-জিএস
জবি শিবিরের নেতৃত্বে জকসুর ভিপি-জিএস
এই দায়িত্ব আমার কাছে আমানত: জকসু ভিপি রিয়াজুল
এই দায়িত্ব আমার কাছে আমানত: জকসু ভিপি রিয়াজুল
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।