দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা-১৫ আসনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট ইটিআই ভবনে তার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর এহসানুল মাহবুব জুবায়ের বলেন, দেশের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতেই ডা. শফিকুর রহমান নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, ‘আমরা সবসময় জনগণের ভোটাধিকারকে সম্মান করি। এই নির্বাচনে জনগণের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে অংশগ্রহণ করা আমাদের দায়বদ্ধতা।’ একই সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাছে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান।
এ সময় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জামায়াতে ইসলামী বর্তমানে এগারো দলীয় জোটের অংশ।
এর আগে একই আসনে বিএনপি থেকে মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে ঢাকা মহানগর যুবদলের নেতা শফিকুল ইসলাম খান মিল্টন মনোনয়নপত্র জমা দেন।
এদিন আগারগাঁওয়ের ইটিআই ভবনে ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।
এমএস/