দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর হিন্দু শাখার ৯ নেতাকর্মী পদত্যাগ করেছেন। শনিবার রাতে পীড়ার বাড়ি বাজারে সংবাদ সম্মেলন করে তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওয়ার্ডের হিন্দু শাখার সভাপতি মনোজ মল্লিক। তিনি জানান, পারিবারিক ও সামাজিক কারণে সভাপতি, সহ-সভাপতি, উপদেষ্টা ও সদস্যসহ ৯ জনই জামায়াতের হিন্দু শাখার দায়িত্ব ও সব কার্যক্রম থেকে সরে দাঁড়ালেন।
পদত্যাগকারীরা হলেন সভাপতি মনোজ মল্লিক, সহ-সভাপতি বিমল বালা, উপদেষ্টা নারায়ণ হালদার এবং সদস্য দুলাল মল্লিক, সবুজ মল্লিক, সুভাষ মধু, প্রকাশ সরকার, প্রদীপ ঢালী ও শিশির মল্লিক।
এ বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি ফরিদ উদ্দিন মাসউদ বলেন, তিনি পদত্যাগের বিষয়ে কিছু জানেন না। সাম্প্রতিক এই ঘোষণায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এমএস/