দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) তিন দলের সমন্বয়ে হতে যাচ্ছে আরেকটি নতুন রাজনৈতিক জোট। তবে জোটে থাকছে না গণঅধিকার পরিষদ।
রোববার (৭ ডিসেম্বর) বিকেল ৪টায় রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আনুষ্ঠানিকভাবে এ জোট আত্মপ্রকাশ করতে যাচ্ছে।
এনসিপি, এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন ও গণঅধিকার পরিষদ- এই চার দলের সমন্বয়ে নির্বাচনী জোটের আলোচনা চলছিল কিছু দিন ধরে। অবশেষে এই জোট আলোর মুখ দেখতে যাচ্ছে। যদিও এ জোটে থাকছে না গণঅধিকার পরিষদ।
দলগুলোর পক্ষ থেকে এই জোটকে বলা হচ্ছে ‘জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার রক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণে আগ্রহীদের রাজনৈতিক ও নির্বাচনী ঐক্য’৷
/অ