দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক যৌথ কৌশলগত মহড়া ‘ওয়েস্ট-২০২৫’-এ অংশ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ১ সেপ্টেম্বর থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়ার নিঝনি নভগোরোদ অঞ্চলের মুলিনো মিলিটারি ট্রেনিং গ্রাউন্ডে এ মহড়া অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৩৭ সদস্যের একটি কন্টিনজেন্ট মহড়ায় অংশ নেয়। মহড়ার প্রতিটি ধাপে সমন্বয়, দ্রুত প্রতিক্রিয়া এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য নানা কৌশলগত কার্যক্রম পরিচালিত হয়।
এ মহড়ায় বাংলাদেশ ছাড়াও বন্ধুপ্রতিম বিভিন্ন দেশের সেনাসদস্যরা অংশ নেন।
এমএস/