• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিশ্ব

রাশিয়া-ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
  ০৯ মে ২০২৬, ০৮:২৬

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৯, ১০ ও ১১ মে এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময়ের কথাও নিশ্চিত করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, আগামী শনিবার থেকে সোমবার পর্যন্ত এই যুদ্ধবিরতি কার্যকর থাকবে।

ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধে তিন দিনের যুদ্ধবিরতি থাকবে। ৯, ১০ ও ১১ মে এই যুদ্ধবিরতি কার্যকর হবে।’

এর কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও এক্সে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই অস্থায়ী সমঝোতা হয়েছে।

পরে রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রশাসনের সঙ্গে টেলিফোন আলোচনার মাধ্যমে এ বিষয়ে সমঝোতা হয়েছে। একই সময়ে মার্কিন প্রতিনিধিরা কিয়েভের সঙ্গেও যোগাযোগ রাখেন।’

তিনি জানান, সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপে দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই দেশের ঐতিহাসিক মিত্রতার বিষয়টি উঠে আসে। একই সঙ্গে রাশিয়ার ‘ভিক্টরি ডে’ উদযাপনকে সামনে রেখে যুদ্ধবিরতির সম্ভাবনাও আলোচনা হয়।

এর আগে, ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবস উপলক্ষে রাশিয়া একতরফাভাবে দুই দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল। ইউক্রেনও যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল বলে দাবি করলেও মস্কো তা উপেক্ষা করেছিল বলে জানিয়েছিল কিয়েভ।

শুক্রবার ট্রাম্প বলেন, ‘এই অনুরোধ আমি সরাসরি করেছি।’ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় রাশিয়া ও ইউক্রেন উভয় নেতাকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরও বলেন, ‘রাশিয়ায় এটি বিজয় দিবসের উদযাপন হলেও ইউক্রেনও দ্বিতীয় বিশ্বযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যুদ্ধবিরতির সময় সব ধরনের সামরিক অভিযান বন্ধ থাকবে এবং উভয় দেশ এক হাজার করে যুদ্ধবন্দি বিনিময় করবে।’

২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এমনকি ক্ষমতায় ফিরলে ২৪ ঘণ্টার মধ্যেই যুদ্ধ থামাতে পারবেন বলেও দাবি করেছিলেন তিনি।

তবে দেড় বছর পরও যুদ্ধ বন্ধে বড় ধরনের অগ্রগতি হয়নি। বিশ্লেষকদের মতে, রুশ প্রেসিডেন্ট পুতিন এখনো যুদ্ধ শেষ করতে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না। রাশিয়ার বিশাল সামরিক শক্তির কারণে শেষ পর্যন্ত মস্কোই জয়ী হবে বলে তিনি বিশ্বাস করেন।

বর্তমানে শান্তি আলোচনার বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চল। অঞ্চলটির প্রায় তিন-চতুর্থাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে।

মস্কো দাবি করেছে, ইউক্রেনকে দোনেৎস্কের অবশিষ্ট অংশ থেকেও সেনা সরিয়ে নিতে হবে। তবে কিয়েভ তা প্রত্যাখ্যান করেছে। ইউক্রেন জানিয়েছে, নিজেদের নিয়ন্ত্রণে থাকা কোনো ভূখণ্ড তারা ছেড়ে দেবে না।

আরও পড়ুন

হরমুজে অবরোধ / উপসাগরে আটকা ১৫০০ জাহাজ

লিমন-বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিলো ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা

জেলেনস্কি বরাবরই শান্তিচুক্তির বিনিময়ে ভূখণ্ড ছেড়ে দেওয়ার বিরোধিতা করে আসছেন। তবে ট্রাম্প ও কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো আগে ইঙ্গিত দিয়েছিলেন, যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনকে হয়তো শেষ পর্যন্ত কিছু ছাড় দিতে হতে পারে।

সূত্র: আল জাজিরা

কেএম

  • রাশিয়া-ইউক্রেন
  • যুদ্ধবিরতি
  • ট্রাম্প
এ সম্পর্কিত আরও খবর
যুদ্ধ শেষ করার জন্য ইরানের প্রতিক্রিয়া ‘অগ্রহণযোগ্য’ : ট্রাম্প
যুদ্ধ শেষ করার জন্য ইরানের প্রতিক্রিয়া ‘অগ্রহণযোগ্য’ : ট্রাম্প
কাজের খোঁজে রাশিয়া গিয়ে যুদ্ধের ময়দানে মৃত্যু রিয়াদ রশিদের
কাজের খোঁজে রাশিয়া গিয়ে যুদ্ধের ময়দানে মৃত্যু রিয়াদ রশিদের
তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প
তিন দিনের যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া-ইউক্রেন: ট্রাম্প
শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, চুক্তির আশা ট্রাম্পের
শেষ হচ্ছে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ, চুক্তির আশা ট্রাম্পের
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।