দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ধাক্কার পেছনে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর ছেলে সিনেটর ফ্লাভিও বলসোনারোর উপস্থিতিকেই দায়ী করে তীব্র কটাক্ষ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।
লুলা দা সিলভা এক ইউটিউব লাইভস্ট্রিমে রসিকতা করে বলেন, ফ্লাভিও বলসোনারো হলেন এক ‘অশুভ লক্ষণ’ বা কুফা ব্যক্তি। তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে পৌঁছানোর ফলেই ট্রাম্প নির্বাচনে হেরেছেন।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবরের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার কাছে হেরে যান ফ্লাভিও বলসোনারো। নির্বাচনে হারার পর ও জালিয়াতির অভিযোগ তুলে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তবে তার বিরুদ্ধে ব্রাজিলে দুর্নীতি, অর্থপাচার ও কর ফাঁকির মামলার তদন্ত চলছে।
লুলা অভিযোগ করে বলেন, আইনি প্রক্রিয়া থেকে বাঁচতেই তিনি যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছেন। তবে সেখানে তিনি সুরক্ষার জন্য গেলেও তাকে শেষ পর্যন্ত ব্রাজিলে ফিরে আসতেই হবে এবং সব মামলার মুখোমুখি হতে হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা কংগ্রেসের উভয় কক্ষে জয় লাভ করায় ট্রাম্প প্রশাসনের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে। সেই নির্বাচনী ধাক্কার ওপর ভর করেই লুলা তার প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করতে এই মন্তব্য করেন। তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি
এমজে