দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে নতুন করে হামলা চালানো হলে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই যুক্তরাষ্ট্রের সব স্থাপনা ও সামরিক সরঞ্জামে আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনী। একই সঙ্গে ইরানের ওপর নতুন করে হামলা বা আঞ্চলিক শত্রুতামূলক কর্মকাণ্ড চালানো হলে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান।
ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এক বিবৃতিতে এসব কথা বলেন।
তিনি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার একমাত্র উপায় হলো যুক্তরাষ্ট্রকে তেহরানের দেওয়া সাতটি শর্ত মেনে নেওয়া। কাতারের মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে এসব শর্ত পাঠিয়েছে ইরান।
আকরামিনিয়া আরও বলেন, ইরান আক্রান্ত হলে ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করেই ‘মার্কিন শত্রুর’ সব স্থাপনায় আঘাত হানা হবে।
তিনি বলেন, ‘আমাদের শত্রুর দক্ষিণ-পশ্চিম এশিয়ার বাইরেও সামরিক ঘাঁটি রয়েছে। এসব ঘাঁটিতে তাদের সরঞ্জাম ও বাহিনী মোতায়েন রয়েছে। ভৌগোলিক সীমাবদ্ধতা বিবেচনা না করেই ইরানের সশস্ত্র বাহিনী মার্কিন শত্রুর সব বস্তুগত ও অবস্তুগত লক্ষ্যবস্তুতে হামলা চালাবে।’
বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্যও তুলে ধরা হয়।
সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে খামেনি দ্রুত পাল্টা জবাব দেওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, এমনভাবে জবাব দিতে হবে, যাতে শত্রুপক্ষ যেকোনো দুঃসাহসিক পদক্ষেপ বা আগ্রাসনের জন্য অনুতপ্ত হয়।
সূত্র: আল-জাজিরা
/অ