দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রে নিহত দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)।
শুক্রবার (৮ মে) বিশ্ববিদ্যালয়টির বসন্তকালীন সমাবর্তনে তাদের এ সম্মাননা দেওয়া হয়।
সমাবর্তন অনুষ্ঠানে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থেকে জামিল ও বৃষ্টির পরিবারের পক্ষে ডিগ্রি গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘স্প্রিং ২০২৬’ সমাবর্তনে প্রায় ৮ হাজার শিক্ষার্থীর সঙ্গে এই দুই বাংলাদেশিকেও ডিগ্রি প্রদান করা হয়।
নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনের স্মরণে সমাবর্তন অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এছাড়া শুক্রবার সকালে ডক্টরাল ডিগ্রি প্রদানের মূল অনুষ্ঠানে তাদের সম্মানে দুটি খালি চেয়ার নির্ধারিত পোশাকসহ সাজিয়ে রাখা হয়।
এ বছর ডক্টরাল ডিগ্রিপ্রাপ্ত ৩৯৩ জনের তালিকায় লিমন ও বৃষ্টির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
২৭ বছর বয়সী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। এক সপ্তাহ পর ফ্লোরিডার টাম্পায় হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড সেতুর কাছ থেকে জামিলের দেহাবশেষ উদ্ধার করা হয়। পরে একই এলাকার ম্যানগ্রোভ বন থেকে উদ্ধার করা হয় বৃষ্টির দেহাবশেষ।
এ ঘটনায় ২৬ বছর বয়সী হিশাম আবুগারবিয়েহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তার বিরুদ্ধে পরিকল্পিত হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
এমএস/