দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার রাতে সব কেন্দ্রের ফলাফল শেষে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ঘোষিত বেসরকারি ফলাফলে এ চিত্র উঠে এসেছে।
বরিশাল-১ আগৈলঝাড়া ও গৌরনদী আসনের ১২৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ১০৮ ভোট।
বরিশাল-২ উজিরপুর ও বানারীপাড়া আসনের ১৩৭টি কেন্দ্র ও পোস্টাল ব্যালটের ফলাফলে বিএনপির এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মাষ্টার আবদুল মান্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।
বরিশাল-৩ মুলাদী ও বাবুগঞ্জ আসনের ১২৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন ৭৯ হাজার ৭৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া ফুয়াদ ঈগল প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ৪৮৫ ভোট। জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১৪ হাজার ৩ ভোট।
বরিশাল-৪ হিজলা ও মেহেন্দীগঞ্জ আসনের ১৪৯টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী রাজিব আহসান ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৭২ হাজার ৭৯২ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী সৈয়দ এছহাক মোহাম্মাদ আবুল খায়ের পেয়েছেন ৩৬ হাজার ৫০০ ভোট।
বরিশাল-৫ সদর ও সিটি করপোরেশন আসনের ১৭৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট। বাসদের প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী মই প্রতীকে পেয়েছেন ২১ হাজার ৯৬৩ ভোট।
বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনের ১১৩টি কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী আবুল হোসেন খান ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।
এমএস/