দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গণনা শেষে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফল অনুযায়ী পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং একটি আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হয়েছেন। রাত দেড়টার দিকে নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম একে একে বিজয়ীদের নাম ঘোষণা করেন। একই সঙ্গে জেলার সব আসনে গণভোটে হ্যাঁ ভোট সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে জানানো হয়।
নওগাঁ-১ পোরশা, সাপাহার ও নিয়ামতপুর আসনে বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৩ হাজার ৮৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৮১৬ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ২ লাখ ২০ হাজার ৬৮৯টি এবং না ভোট ১ লাখ ৬ হাজার ১৬টি।
নওগাঁ-২ পত্নীতলা ও ধামুইরহাট আসনে জামায়াতের প্রার্থী এনামুল হক দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৪১ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির প্রার্থী ও তিনবারের সাবেক সংসদ সদস্য সামসুজ্জোহা খানকে পরাজিত করেন, যিনি পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৭০ হাজার ৮৩২টি এবং না ভোট ৮৯ হাজার ৫৫৪টি।
নওগাঁ-৩ বদলগাছী ও মহাদেবপুর আসনে বিএনপির প্রার্থী ফজলে হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৩৩ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৯১ হাজার ৫০১টি এবং না ভোট ৯১ হাজার ৫৭০টি।
নওগাঁ-৪ মান্দা আসনে বিএনপির প্রার্থী ইকরামুল বারি টিপু ধানের শীষ প্রতীকে ১ লাখ ৩৩ হাজার ৯২৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের জেলা আমির আব্দুর রাকিব দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৭ হাজার ৫৮৫ ভোট। এখানে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৩ হাজার ২৭৬টি এবং না ভোট ৬৮ হাজার ৩৯৩টি।
নওগাঁ-৫ সদর আসনে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩ হাজার ২৩৬ ভোট। এ আসনে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ৫৮৪টি এবং না ভোট ৫৩ হাজার ১২৬টি।
নওগাঁ-৬ আত্রাই ও রানীনগর আসনে বিএনপির প্রার্থী শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী খবিরুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট। একই আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৪৯০ ভোট। এখানে গণভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ১৭৬টি এবং না ভোট ৫৮ হাজার ২৯১টি।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, জেলার ৭৮২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
নওগাঁর ছয়টি আসনে বিএনপি, জামায়াত, স্বতন্ত্রসহ বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলায় মোট ভোটার ২৩ লাখ ২৯ হাজার ৫৯২ জন, যার মধ্যে পুরুষ ১১ লাখ ৫৯ হাজার ৭৬৪ জন, নারী ১১ লাখ ৬৯ হাজার ৮০৭ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২১ জন। এ নির্বাচনে মোট ভোটার উপস্থিতি ছিল ৭৫ দশমিক ২৭ শতাংশ।
এমএস/