দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি সংসদীয় আসনেই বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।
শরীয়তপুর-১ পালং ও জাজিরা নিয়ে গঠিত আসনে ১৩৯টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৭ হাজার ৩৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের জালালুদ্দীন আহমদ রিকশা প্রতীকে পেয়েছেন ৬২ হাজার ৭১৭ ভোট। এই আসনে ভোটার উপস্থিতি ছিল ৪৩ দশমিক ৬০ শতাংশ।
শরীয়তপুর-২ নড়িয়া ও সখিপুর নিয়ে গঠিত আসনে ১৩৬টি কেন্দ্রের ফলাফলে জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. মাহমুদ হোসেন বকাউল দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭০ হাজার ৮৯২ ভোট। ৫৮ হাজার ৯২২ ভোটের ব্যবধানে শফিকুর রহমান কিরণ বিজয়ী হন। এই আসনে ভোট পড়েছে ৫২ দশমিক ২৬ শতাংশ।
শরীয়তপুর-৩ ডামুড্যা, গোসাইরহাট ও ভেদরগঞ্জের আংশিক এলাকা নিয়ে গঠিত আসনে ১১৭টি কেন্দ্র ও পোস্টাল ভোটের ফলাফলে বিএনপির প্রার্থী এবং তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৫১৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মুহাম্মদ আজহারুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৬৮৪ ভোট। ৩৭ হাজার ৮৩২ ভোটের ব্যবধানে মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বেসরকারিভাবে বিজয়ী হন। এই আসনে ভোটার উপস্থিতি ছিল ৫৭ শতাংশ।
ফল ঘোষণার আগে ও পরে জেলার বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীদের আনন্দ মিছিল করতে দেখা গেছে। দলীয় নেতারা বলেন, ‘ভোটারদের আস্থা ও সমর্থনই এই জয়ের মূল ভিত্তি।’
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, শরীয়তপুর জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৫০ হাজার ৭২১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৮০ হাজার ৩১২ জন, নারী ভোটার ৫ লাখ ৫০ হাজার ৮৩৪ জন এবং হিজড়া ভোটার ১৪ জন। প্রবাসী ও বিশেষ ক্যাটাগরির ওসিভি ও আইসিপিভি ভোটার রয়েছেন ১৬ হাজার ৭৮১ জন।
এমএস/