দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশাল নগরের কালিজিরা নদীর পাড়ে দরপত্র বাতিলের পরও অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন ও পাইপ ফেলে রাখার অভিযোগে উচ্ছেদ অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। এ সময় অবৈধভাবে স্থাপন করা ড্রেজারের পাইপ জব্দ ও অপসারণ করা হয়।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নগরের ২৬ নম্বর ওয়ার্ডের কালিজিরা নদীর পাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদারের নেতৃত্বে শাখার কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
অভিযানকালে নদীর পাড়ে ফেলে রাখা ড্রেজারের পাইপগুলো জব্দ করে সরিয়ে নেওয়া হয়।
জানা গেছে, কালিজিরা নদীর পাড়ে বালু উত্তোলনের জন্য আগে দরপত্র আহ্বান করা হলেও পরবর্তী সময়ে তা বাতিল করা হয়। তবে দরপত্র বাতিলের পরও সেখানে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং নদীর পাড়ে পাইপ স্থাপন করে রাখার অভিযোগ ওঠে। এতে নদীর পাড় ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়।
অভিযান শেষে উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ্ সিকদার বলেন, নদীর পাড় ও পরিবেশ রক্ষায় কর্তৃপক্ষের নির্দেশনা অমান্য করে ড্রেজারের পাইপ ফেলে রাখা কিংবা বালু উত্তোলনের সুযোগ নেই। দরপত্র বাতিলের পরও কেউ অবৈধভাবে বালু উত্তোলন বা ড্রেজার স্থাপনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে নদীর পাড় দখল, অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা পরিবেশের ক্ষতি করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসব কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
যে আই