দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালের গৌরনদীতে পরিত্যক্ত স্থান থেকে ৯টি ককটেল উদ্ধার করেছে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা।
রোববার (১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সুন্দরদী এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৮টার দিকে টরকী পানভান্ডার ও কবির ঘরামীর বাড়ির মধ্যবর্তী একটি পরিত্যক্ত স্থানে ককটেলসদৃশ বস্তু দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি থানা-পুলিশকে জানান। খবর পেয়ে উপজেলা প্রশাসন, পুলিশ ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে রাখেন।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যদের সহায়তায় ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে। এসব ককটেল সেখানে কীভাবে এসেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
যে আই