দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী-৪ কলাপাড়া ও রাঙ্গাবালি আসনে বিএনপির প্রার্থী আলহাজ এবিএম মোশাররফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমানকে ৫৩ হাজার ৭৩১ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা কাউছার হামিদ বেসরকারিভাবে এ ফলাফল নিশ্চিত করেন। ঘোষিত ফল অনুযায়ী আসনটির ১১১টি কেন্দ্রের ভোট গণনায় ধানের শীষ প্রতীকে এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৭৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোস্তাফিজুর রহমান হাতপাখা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৩৬ ভোট।
এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
এমএস/