দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মোবাইল ফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। এটি ছাড়া এক মুহূর্তও কল্পনা করা যায় না। ছোট্ট এই স্ক্রিনের ভেতর রয়েছে নানা গুরুত্বপূর্ণ কাজের সমাধানও। তবে আপনি কি জানেন সব জায়গায় ফোনে কথা বলা নিরাপদ নয়।
আপনি কখন, কোথায় এবং কীভাবে মোবাইলফোন ব্যবহার করবেন— তা সম্পূর্ণই আপনার ব্যক্তিগত ব্যাপার। তথ্যপ্রযুক্তি বিপ্লবের যুগে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা যেমন বেড়েছে, তেমন এর অসতর্ক ব্যবহারও বেড়েছে। কানে মোবাইলফোন বা হেডফোন লাগিয়ে নিয়মিত রাস্তা পার হন বহু মানুষ। যার ফলে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। কথা বলতে বলতে রাস্তা পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়া বা বাসের চাকায় পিষ্ট হওয়ার ঘটনা আমাদের দেশে অনেক রয়েছে।
একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে, দিনে একজন মানুষ গড়ে ৪ ঘণ্টা ৪৮ মিনিট সময় মোবাইলফোনে ব্যয় করে থাকেন। বাজারে কেনাকাটা করতে গিয়ে ফোনে কথা বলার সময় মনোযোগের অভাবে পকেটমারের শিকার হন অনেকেই। অনেকে আবার ভুল করে বাজারের ব্যাগ ফেলে আসেন বাজারেই। আরো ভয়াবহ হচ্ছে, ফোনে কথা বলতে গিয়ে সঙ্গে থাকা শিশুর হাত ছেড়ে দিতে পারেন মনের অজান্তেই। তাই কেনাকাটার সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকা প্রয়োজন।
এ ছাড়াও না জেনে-বুঝেই হাসপাতালে মোবাইল ফোন ব্যাবহার করেন অনেকেই। যার ফলে, রোগীদের অসুবিধা হয় এবং চিকিৎসকদের মনোযোগ ও কাজে ব্যাঘাত ঘটে। মোবাইল ফোন থেকে বৈদ্যুতিক চুম্বকীয় হস্তক্ষেপ ইএমআই এবং রেডিও ফ্রিকোয়েন্সি এনার্জি শরীরে স্থাপিত ডিফিব্রিলেটর এবং পেসমেকারসহ কিছু বৈদ্যুতিক চিকিৎসা ডিভাইসের কাজে ব্যাঘাত ঘটায়। তাই, হাসপাতালে এটি ব্যবহারে সাবধানতা অবলম্বন করা উচিত।
আবার, গণপরিবহনে কত রকম মানুষের আনাগোনা। যাদের মধ্যে পরিস্থিতি, অভিজ্ঞতা ও মনের অবস্থার মিল নেই। তার ওপর গণপরিবহনে যাত্রা খুব একটা সুখকর নয়। তাই, কিছু সময়ের যাত্রায় ফোনালাপ করে সহযাত্রীদের বিরক্তির কারণ না হওয়াই ভালো। উড়োজাহাজে ফোন এয়ারপ্লেন মোডে রাখতে হবে। এ ছাড়াও বিয়ে বা শোকসভায় বিশেষ আয়োজনগুলোয় আয়োজকদের প্রতি সম্মান প্রদর্শন করে নিজের ব্যক্তিগত ফোনালাপ থেকে বিরত থাকা উচিত। খুব প্রয়োজন হলে একপাশে সরে গিয়ে স্বর নিচু করে অল্প সময়ে কথা বলা যেতে পারে। নিতান্ত প্রয়োজন না থাকলে এসব জায়গায় ফোনে কথা না বলাই উচিত।
এস