দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দুই বছর বয়সী লরেন্ট শোয়ার্জ। যে বয়সে তার মায়ের কোলে ঘুরে বেড়ানোর কথা কিংবা খেলনা দিয়ে খেলার কথা, সেই বয়সে লরেন্ট সাদা ক্যানভাস আঁকছেন মনের মাধুরী মিশিয়ে। শুধু কি তাই, তার আঁকা প্রতিটি ছবি বিক্রি হচ্ছে ১০০০০ থেকে ২৭০০০০ ইউরো পর্যন্ত। বাংলাদেশি মুদ্রায় যা ১ লক্ষ ২৮ হাজার ৪ শত ৬৭ থেকে ৩ কোটি ৪৬ লক্ষ ৫৮ হাজার ১৫ টাকা পর্যন্ত।
এই বছরে মিউনিখের সবচেয়ে বড় আর্ট ফেয়ারে লরেন্টের আঁকা ছবিগুলো প্রদর্শিত হয়েছিলো। সেখানে তার ছবিগুলো বেশ সাড়া ফেলেছে। এ বছরের সেপ্টেম্বরে লরেন্টের ছবিগুলোর একক প্রদর্শনী করতে যাচ্ছেন। সেখানে তার সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন পেইন্ট এবং ওয়ালপেপার নির্মাতারাও।

দুই বছর বয়সী এ শিশুর ছবি আঁকার বিষয়ে তার মা বলেন, গত বছর আমরা পারিবারিক ছুটিতে একটি রিসোর্টে গিয়েছিলাম। আমার যখন ঘুরে-বেরাতে ব্যস্ত, লরেন্ট তখন ব্যস্ত ছবি আঁকা নিয়ে। তাকে কিছুতেই পেইন্টিং রুম থেকে বেড় করা যাচ্ছিলো না। তারপর থেকেই প্রতি সপ্তাহে একটি ছবি আঁকে আমার এই ছোট্ট ছেলেটি।
শিল্পীর পেইন্টিং রুটিন সম্পর্কে তাঁর মা লিসা জানান, কখনও কখনও সে চিত্রাঙ্কন করতে পছন্দ করে না এবং তিন বা চার সপ্তাহ ধরে স্টুডিওতে পাও রাখে না। কিন্তু, তারপর হঠাৎ আবার সে বলে,‘মামা, পেইন্টিং‘।
রয়টার্সের এক সাক্ষাত্কারে তার মা আরো জানান "ব্যক্তিগতভাবে, আমি লক্ষ্য করেছি যে এইভাবে রঙ পছন্দ করা, এটি অবশ্যই অসাধারণ কিছু।
এই গুণধর ক্ষুদে শিল্পির ইন্সটাগ্রামে একটি একাউন্টও রয়েছে। যেটি পরিচালনা করেন তার মা লিসা। যেখানে রয়েছে হাজার হাজার অনুসারী। সবাই তার শিল্পকর্মকে এতটাই ভালোবাসেন যে তার নামকরণ করা সামুদ্রিক ঘোড়া, পিন্ট সাইজ পিকাসো, গরু, হাতি, ডাইনাসোর এবং এলোমেলো ছবিগুলোও ক্রয় করছেন বিশাল মূল্যে।
রয়টার্সকে লরেন্টের বাবা ফিলিপ শোয়ার্জ বলেন, অবশ্যই আমি এখন বলতে পারব না সে এই শতাব্দীর প্রতিভা। লরেন্ট আমার জন্য শুধুই লরেন্ট, আর সে মজা পায় বলেই রঙ করে। তবে আমি মনে করি ফলাফলগুলো বেশ ভালো। অন্যরাও মনে করেন এটি সত্যি দুর্দান্ত।
এস