দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়ায় মোবাইল ফোন নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় সাবিকুল ইসলাম (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (২৯ সেপ্টেম্বর) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সাবিকুল ইসলাম উপজেলার গন্ডা ইউনিয়নের পাহাড়পুর গ্রামের চান মিয়ার ছেলে। এর আগে শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিলেন যুবক সাবিকুল।
স্থানীয়দের বরাতে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, সাবিকুলের সঙ্গে তার প্রতিবেশী তারা মিয়ার জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মো. নুরুল্লাহ শুরু থেকেই তারা মিয়ার পক্ষ নিয়ে সাবিকুলদের সঙ্গে বিরোধ করতেন। প্রায় দুই বছর আগে সাবিকুলের একটি মোবাইল ফোন হারিয়ে গেলে সেটি উদ্ধার হওয়ার পর নুরুল্লাহ ওই ফোনটি নিজের কাছে আটকে রাখেন। শনিবার রাতে গ্রামের একটি দোকানে মোবাইল ফোনটি নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে নুরুল্লাহ তার লোকজন নিয়ে সাবিকুলের ওপর হামলা চালান। এ সময় সাবিকুল ও তার বন্ধু একই গ্রামের শরীফুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সাবিকুলের অবস্থার অবনতি হলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাতেই সেখানে নেওয়া হলেও অবস্থার আরও অবনতি ঘটলে রাজারবাগ বিএমকে হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে রোববার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাবিকুলের মৃত্যু হয়।
ওসি মিজানুর রহমান আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। হত্যাকাণ্ডের ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমদাদুল হক তালুকদার এবং স্থানীয় অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাহাদাৎ হোসেন।
অ