দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোর সদরে ফুটবল খেলতে গিয়ে মো. গোলাম রাব্বি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নাটোর সদরের কাফুরিয়ার চৌগাছি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম রাব্বি নাটোর সদরের কাফুরিয়ার চৌগাছি এলাকার মো. আব্দুল হাইয়ের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রী।
গোলাম রাব্বির প্রতিবেশী মো. আবু দাদ্দার বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে চৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমরা প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করি। এলাকার ছেলেদের নিয়ে ত্রিশ মিনিটের একেকটি ম্যাচ হচ্ছিল। রাত সাড়ে আটটার দিকে খেলতে খেলতে বুকে ব্যথা বলে খেলোয়াড় পরিবর্তন করতে বলে গোলাম রাব্বি। একটু দূরে এসেই বুক ধরে পড়ে যায়।
আমরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে হার্ট ব্লক হয়েছে বলে চিকিৎসক দ্রুত সদরে নিয়ে যেতে বলেন। সঙ্গে সঙ্গে তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাটোর সদর থানার পরিদর্শক মাহাবুর রহমান বলেন, খেলতে গিয়ে গোলাম রাব্বির মৃত্যুর খবর জেনেছি। তার হার্টে সমস্যা ছিল শুনেছি। এ ব্যাপারে আমরা এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
অ