দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উচ্চ রক্তচাপের অবস্থাকে হাইপারটেনশন বলা হয়। আধুনিক জীবনযাত্রায় এই রোগ খুবই ব্যাপক হারে দেখা যাছে। অনেকেই উচ্চ রক্তচাপ-এর উপসর্গগুলো স্বাভাবিকভাবে বুঝে উঠতে পারেন না। ফলে নিজের অজান্তেই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়েন। তাই উচ্চ রক্তচাপের সাধারণ উপসর্গ আর প্রতিকারের উপায় সম্বন্ধে আমাদের সকলের জানা উচিৎ। এক্ষেত্রে আপনি যদি অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস করে থাকে তাহলে তা আজই ছেড়ে দিন। কারণ, লবণ আপনার রক্তচাপ বাড়াতে এবং ত্বকের মারাত্মক ক্ষতি করতে পারে।
গবেষণায় জানা গেছে, অতিরিক্ত লবণ খেলে ত্বকে প্রদাহ বাড়তে পারে। এতে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দেয়। অতিরিক্ত লবণ শরীরে রোগ বাসা বাধার কারণও হতে পারে। এ ছাড়া অতিরিক্ত লবণ খেলে একজিমার ঝুঁকি বাড়ে। ত্বকে ফোলাভাব এবং শুষ্কতা, চুলকানির মতো সমস্যাও হতে পারে। এসব ছাড়াও লবণ খেলে আরো বেশ কিছু সমস্যা দেখা দিতে পারে। চলুন সেসব কী কী জেনে নেওয়া যাক:
১. প্রতিদিন এক গ্রামের বেশি সোডিয়াম খাওয়া একজিমার ঝুঁকি ২২ শতাংশ বাড়িয়ে দিতে পারে।
২. অতিরিক্ত লবণ খেলে ত্বকে পানিশূন্যতা হতে পারে। এটি ত্বকে শুষ্কতা, বলিরেখা সৃষ্টি করতে পারে।
৩. মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হেলথ সার্ভিস প্রতিদিন ২.৩ গ্রাম সোডিয়াম খাওয়ার পরামর্শ দেয়। তবে দুই গ্রামের কম লবণ খাওয়ার পরামর্শ দিয়েছে WHO।
৪. লবণ বেশি থাকায় পানি জমে যাওয়ার আশঙ্কা থাকে। এতে চোখের চারপাশে ফোলাভাব হতে পারে।
৫. প্রক্রিয়াজাত খাবার খাওয়া এড়িয়ে চলুন। খাবারে লবণ যোগ করা এড়িয়ে চলুন। আচার এবং চাটনি অল্প অল্প করে খান। নিয়মিত লবণের বিকল্প বিবেচনা করুন। কালো লবণ, শিলা লবণ ইত্যাদি খান।
সতর্কতা- উল্লেখিত তথ্যগুলো গবেষণায় প্রাপ্ত ফলাফল ও পরামর্শস্বরূপ। এটি মেনে চলার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন এবং নিয়ম মেনে চলুন।
এস