দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে এক গবেষণা প্রকাশিত হয়েছে। তাতে জানানো হয়েছে এক নারী প্রতিনিয়ত বিউটি পার্লারে গিয়ে চুল সোজা করতেন। আর এই কাজের ফলে তিনি এখন কিডনি সমস্যায় ভুগছেন। আর গবেষণায় সেই তথ্য তুলে ধরা হয়েছে। তবে ওই নারীর পরিচয় গোপন রাখা হয়েছে। খবর ইকোনোমিক টাইমস
গবেষণায় বলা হয়েছে, ২৬ বছর বয়সী এই নারী একাধিকবার চুল সোজা করার জন্য বিউটি পার্লারে যান। ২০২০ সালের জুন, ২০২১ সালের এপ্রিল ও ২০২২ সালের জুলাইয়ে পার্লারে গিয়ে চুল সোজা করার পদ্ধতি গ্রহণ করেন। সেসময়ে তার শরীরে কোনো ধরনের সমস্যা ছিল না। কিন্তু চুল সোজা করার পদ্ধতি গ্রহণের পরই শরীরে বিভিন্ন উপসর্গ দেখতে পান তিনি। যার মধ্যে রয়েছে- বমি, ডায়রিয়া, জ্বর ও ব্যাক পেইন। তিনি যখন চিকিৎসার জন্য ডাক্তারের শরণাপন্ন হন, তখন ডাক্তারকে মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হওয়ারও তথ্য জানান।
পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা করে ওই নারীর রক্তে ক্রিয়েটিনিন এবং প্রস্রাবে রক্তের উপস্থিতি ধরা পড়ে। এরপরই চিকিৎসক তার কিডনির সমস্যার বিষয়টি বুঝতে পারেন। কিডনিতে বড় কোনো সমস্যা হয়েছে কিনা তা জানার জন্য চিকিৎসক সিটি স্ক্যান করেন। কিন্তু সেখানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি।
ওই নারী চিকিৎসককে জানান, তিনি চুল সোজা করার জন্য বিউটি পার্লারে গিয়ে গ্লাইঅক্সিলিক অ্যাসিড ব্যবহার করতেন। চিকিৎসকরা জানায় এই কেমিক্যাল ব্যবহারের জন্যই তার মাথার ত্বক পুড়েছে।
গ্লাইঅক্সিলিক অ্যাসিড ব্যবহারের তথ্য জানানোর পরই গবেষকরা ইঁদুরের ওপর এর পরীক্ষা চালায়। এতে দেখা গেছে, ত্বকের মাধ্যমে ইঁদুরের কিডনি আক্রান্ত হচ্ছে। এর পরেই গবেষকরা ওই নারীর কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার প্রকৃত কারণ খুঁজে পায়।
ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিন এন্ড ফার্মাসি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জোসহুয়া ডেভিড কিং বলেন, এ ধরনের পণ্য ব্যবহার বন্ধ করতে হবে। যারা এই পণ্য উৎপাদন করেন তাদের বিকল্প বাজারে আনতে হবে।
১৮৯০ সাল থেকেই নারীদের এই চুল সোজা করার পদ্ধতি ব্যবহৃত হয়ে আসছে। তবে এই গবেষণা এটাই প্রমাণ করে যে, এসব পণ্য ব্যবহারের আগেই সেগুলোর স্বাস্থ্যগত মান পরীক্ষা করে নিতে হবে।
এস