দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষক রহিজ মিয়া হত্যাকাণ্ড মামলায় একজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।
রায়ে মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত আসামি হলেন উপজেলার নিমবাড়ি গ্রামের জমসিদ মিয়ার ছেলে মো. জজ মিয়া। এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়। তবে সে পলাতক থাকায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়।
এছাড়াও জমসিদ মিয়ার ছেলে ইয়াছিন মিয়া, খোকন মিয়া, মনির মিয়া, পারভেজ মিয়া এবং রহিম বাদশার ছেলে আওয়াল মিয়া ও আশরাফুল মিয়াকে এক বছর থেকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এ মামলায় আরও নয়জন আসামির বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস প্রদান করা হয়।
মামলা সূত্রে জানা যায়, কসবা উপজেলার নিমবাড়ি গ্রামে পান্ডবের গোষ্ঠী ও কাবলি গোষ্ঠী লোকজনের মধ্যে মামলা মোকাদ্দমাসহ বিভিন্ন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০১৭ সালে ১০ এপ্রিল সকালে রহিজ মিয়া, নাবালক সরদার ও ফরিদ মিয়া বাদৈর বাজার থেকে বাড়িতে ফেরার পথে কাবলি গোষ্ঠীর লোকজন হামলা করেন। এ সময় রহিজ মিয়াসহ তার সঙ্গে দুজনকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রহিজ মিয়া মারা যান। এ ঘটনায় রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম কসবায় থানায় ১৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শরীফ হোসেন জানান, আদালতের রায়ে আমরা শ্রদ্ধাশীল। তবে এ রায়ে আমরা আংশিক সন্তষ্ট এবং আংশিক অসন্তষ্ট। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকার সত্বেও আদালত নয়জনকে বেকসুর খালাস প্রদান করেছে। আমরা এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করব।
জেবি