দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরে কলেজশিক্ষককে পিটিয়ে হত্যার দুদিন পর চার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র্যাব-১। মঙ্গলবার (৩০ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরের কোনাবাড়ির জয়েরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে র্যাব-১ গাজীপুরের কোম্পানি কমান্ডার ইয়াসির আরাফাত হোসেন বলেন, ২৮ জানুয়ারি জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কালিয়াকৈরের বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যাপক রেজা সাইদ আল মামুনকে তারই সহোদর ভাই মজিবর ও দুই ভাতিজা সুমন ও সিজান মিলে কাঠের লাঠি ও দেশীয় অস্ত্র সজোরে আঘাত করে তাকে হত্যা করে।
এ ঘটনায় নিহত অধ্যাপক রেজা সাইদ আল মামুনের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে চারজনকে অভিযুক্ত করে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করেন।
জেবি